ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২শ ৪৪ জন। এর ফলে দেশে মোট করোনারোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন