ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঘোড়ার পিঠে গেলেন বর, কনে এলেন পালকিতে

    ঘোড়ার পিঠে গেলেন বর, কনে এলেন পালকিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের বিয়েকে স্মরণীয় করে রাখার শখ ছিল ভোলা শহরের গাজীপুর রোডের বাসিন্দা মো. আনোয়ারুল আজিজের। তাই ঘোড়ার পিঠে চড়ে যান বিয়ে করতে। আর নববধূকে নিয়ে আসেন পালকিতে।

    বুধবার (১৭ নভেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের লোকমান হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে করেন আজিজ। তিনি গাজীপুর রোডের আকবর হোসেনের ছেলে। চাকরি করেন ঢাকায়, পাসপোর্ট অফিসে কম্পিউটার অপারেটর পদে।

    আনোয়ারুল আজিজ জানান, আগে গ্রাম বাংলার ঐতিহ্য ছিল, পালকিতে কনে শ্বশুরবাড়ি আসবে। বর ঘোড়ার পিঠে বিয়েতে যেতো। কিন্তু কালের বিবর্তনে তা বিলীন হয়ে গেছে। আমার বিয়েকে স্মরণীয় করে রাখতে নিজে ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়ি যাই। আর কনেকে পালকিতে করে নিয়ে বাড়ি ফিরি।


    ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরের বন্ধু ইভান তালুকদার জানান,‌ ‌‘আমার বন্ধু আজিক বিয়েতে প্রাচীন ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিল। তাই এই আয়োজন করে। বর্তমান প্রজন্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে।’

    স্থানীয় বাসিন্দা ও বিয়েতে আসা কবির হোসেন জানান, তিনি আগে তার দাদা-দাদির মুখে বর ঘোড়ার পিঠে চড়ে গিয়ে কনেকে পালকিতে করে নিয়ে আসার এমন গল্প শুনেছেন। কিন্তু আজ তিনি নিজের চোখে তা দেখেছেন।

    পালকির মালিক মো. শরীফ জানান, তিনি গত কয়েক দিন আগে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে পালকি তৈরি করেছেন। এই প্রথম তার পালকিতে কোনও নববধূ শ্বশুর বাড়ি আসলো। এরকম আয়োজন যদি হয়, তাহলে তাদের জীবিকা আরও ভালোভাবে চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ