ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • সব উপজেলায় হবে সাংস্কৃতিক কমপ্লেক্স : সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সব উপজেলায় হবে সাংস্কৃতিক কমপ্লেক্স : সংস্কৃতি প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

    কে এম খালিদ জানান, দেশের সব উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।
     
    ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার ৯৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে তা চালু করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আবেদনের অনুদান প্রদান চলমান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ