ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয় : রাষ্ট্রপতি

    ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয় : রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়, জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য।’ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, ‘সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যে-ই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে। ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে।’
    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে। কিশোর গ্যাং নিয়ে প্রায়ই খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে তিনি কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    সংসদ সদস্য আফজাল হোসেনসহ এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মান ভালো হাওয়ায় মেডিকেলে পড়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্যস্থলে পরিণত হচ্ছে বাংলাদেশ।

    স্বাস্থ্য খাতের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ