ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ছুটি কমেছে অধস্তন আদালতের

    ছুটি কমেছে অধস্তন আদালতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১ সালের বার্ষিক ছুটি থেকে সারা দেশের অধস্তন আদালতে ১৫ দিন (ডিসেম্বর মাসের ৩০ দিনের মধ্যে) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন আদালতে ছুটি থাকবে ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন। আদালত খোলা থাকবে ডিসেম্বরের প্রথম ১৫ দিন।

    বুধবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভার একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

    ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের ক্যালেন্ডারের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী ছাড়া অন্য কোনো সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে।

    সভা সূত্র জানায়, দুই দিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন মানববন্ধন করে বিচারক কামরুন্নার ইস্যুতে। বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেন এ ধরনের সমাবেশ বা মানববন্ধন করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় অংশ নেন।

    ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। ফুলকোর্ট সভাতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ