ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • অতীতে ইউপি নির্বাচনে ৬০০ মানুষেরও প্রাণহানি হয়েছে : নৌপ্রতিমন্ত্রী

    অতীতে ইউপি নির্বাচনে ৬০০ মানুষেরও প্রাণহানি হয়েছে : নৌপ্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও হতাহতের প্রসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌ ‘ইউনিয়ন পর্যায়ের সহিংসতার কথা বললে অতীতে যেতে হবে। অতীতে ইউপি নির্বাচনে ৫০০ থেকে ৬০০ মানুষেরও প্রাণহানঘটনা ঘটেছে।’

    আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক গামিনী লক্ষ্মণ পিয়ারিস।
    প্রতিমন্ত্রী বলেন, ‘সহিংসতার বিষয়টি সম্পূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে। একটা ওয়ার্ডে অসংখ্য সদস্য প্রার্থী থাকে। তাই নির্বাচনী প্রচারণাটাও অনেক বেশি হয়। ভোট কাস্টিং প্রায় ৯৫ শতাংশ হয়ে যায়। কারণ, সর্বশেষ ভোটার কোথায় আছে, সেটাও খুঁজে বের করা হয়। কাজেই অনেকগুলো বিষয় এখানে কাজ করে।’

    তিনি বলেন, ‘এত বেশি প্রচারণার মধ্যে কিছু ঘটনা ঘটে যায়। কিছু-কিছু ঘটনাতো সীমার বাইরে চলে যাচ্ছে। এগুলো আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার থাকছে, তারা দেখছে। যেহেতু আমাদের নির্বাচন ধাপে-ধাপে হচ্ছে, কাজেই আমাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার যে সদস্য আছেন, তাদের পরিধি আরও বাড়াতে পারলে আমার মনে হয় সহিংসতা কমে আসবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ