ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

     চরফ্যাশনে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
    ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ শরীফপাড়া এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ভোলার চরফ্যাশন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    তারা হলেন- মো. লিটন (৩৩), বিবি রহিমা (৩০) ও মোসা. ছালেহা বেগম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৪৪ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই রাসেলের নেতৃত্বে একটি দল সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়াডস্থ শরীফপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

    এ ব্যাপারে এসআই রাসেল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আজ মঙ্গলবার মামলা রুজু করে আসামিদের চরফ্যাশন আদালতে প্রেরণ করেন।

    চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে চরফ্যাশনে জিরো টলারেন্সে রয়েছে থানা পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ