ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন আহত

 আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের পিকাপ এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছে। সড়ক দুঘর্টনায় আহত ৩ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার বলুহার গ্রামের মানিক হাজরার ছেলে সাকিব হাজরা (১৭), আরেক পরীক্ষার্থী একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে শাকিরুল ইসলাম সাবাব (১৯) ও ডহরপাড়া গ্রামের কাবুল সরদারের ছেলে শাকিব সরদার (১৮) বাগধা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় পয়সারহাট ব্রিজ সংলগ্ন মোড়ে আগৈলঝাড়া থানা পুলিশের পিকাপ এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়।

আগৈলঝাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, পয়সারহাট ব্রিজ সংলগ্ন মোড়ে আগৈলঝাড়া থানা পুলিশের পিকাপ এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়। আহত তিনজনকেই পুলিশের গাড়িতে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে  উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, সড়ক দুঘর্টনায় আহত ৩ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন