ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

 আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সোমবার সকালে উপজেলার নাঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে । নিহত পল বাড়ৈ (২৯)উপজেলার নাঘিরপাড় গ্রামের বাবুল বাড়ৈর ছেলে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন ।


স্থানীয় মেরী হাজরা জানান, পল বাড়ৈ রোববার দিবাগত রাতে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি আম গাছের সাথে গলায় ফাঁস দেয়। পলকে ঘরে খুজে না পেয়ে সোমবার সকালে আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। পরে আগৈলঝাড়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন,  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে । কিন্তু কি কারনে আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন