ঢাকা রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, গ্রেপ্তার ৩

আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, গ্রেপ্তার ৩
নিহত ভ্যানচালক মোকলেস মিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতার হামলায় আহত এক ভ্যান চালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। এঘটনায় থানায় মামলা দায়ের হলে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক মোকলেস মিয়া ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মিয়ার ছেলে।  নিহতের লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

নিহতের ছেলে উজ্জল মিয়া বলেন, ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানযোগে মেম্বর শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে রওয়ানা হন।

কিছুদূর অগ্রসর হওয়ার পরপরই পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তার ৩০/৩৫ জনের সমর্থকের একটি দল লাঠিসোটা নিয়ে ওই ভ্যানে থাকা লোকজনের উপর হামলা চালায়। হামলায় ৭/৮ জন আহত হয়। এ সময় তার পিতা ভ্যানচালক নিহত মোকলেসকে বেদম মারধর করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৫টা ২০মিনিটে চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত ঘোষণা করেন।

উজ্জল মিয়া আরও জানান, আমার দরিদ্র পিতা ভ্যান চালিয়ে সংসার চালাতো। তার একমাত্র উপর্জনই ছিল আমাদের পরিবারের ভরসা। নির্বাচন সুষ্ঠু হওয়ার পরেও দুই পক্ষের সংর্ঘষে আমার পিতা বিনা কারনে মারধরের স্বীকার হয়ে মৃত্যুবরন করলো।
টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থক খাজুরিয়া গ্রামের করিম ফকিরের ছেলে রিপন ফকির, স্বপন ফকির, শাহআলম ফকিরের ছেলে হাফিজুল ফকির, খালেক ফকিরের ছেলে হাসান ফকির, মোজাফর ফকিরের ছেলে মামুন ফকির, দেলোয়ার ফকিরের ছেলে বায়জীদ ফকির ও সোনমদ্দি ফকিরের ছেলে ছরোয়ার ফকিরসহ ২৫/৩০ জন মিলে আমার পিতাকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম ও মেয়ে সালমা বেগম জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় মোকলেস মিয়াকে বিনা অপরাধে মারধর করে হত্যা করা হলো। আমরা ঘাতকদের উপযুক্ত বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানাই।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, টিউবয়েল মার্কার পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা নির্বাচনের ৩য় দিন খাজুরিয়া গ্রামের আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান এর সমর্থক দরিদ্র ভ্যান চালক মোকলেস মিয়া (৬৫) ভ্যান নিয়ে যাওয়ার সময় তার উপর হামলা করে।

হামলার ঘটনায় গত শনিবার ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামী করে লিকচানের সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে, যার নং-৫ । মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিলটন মন্ডল অভিযান চালিয়ে রাতেই খাজুরিয়া গ্রামের জলিল ফকিরের ছেলে তানভীর ইসলাম রাছেল (২৪), আব্দুল আউয়ালের ছেলে এনামুল হাওলাদার (২৬) ও রোববার রাতে মৃত কহিল উদ্দিন মিয়ার ছেলে রফিক মিয়া (২৪) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে  প্রেরণ করেছে ।  

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান,  সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোকলেস মিয়ার লাশ  ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন