বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু

বরিশালে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল ক্লাব টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় বরিশাল স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেয়র জানান, এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য আজ থেকে বরিশালে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল মহানগরী ও জেলার মোট ২৪ হাজার ৪০৩ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।
আজ প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন ফরম দেখিয়ে টিকার ফরম পূরণ করে তাৎক্ষণিক টিকা গ্রহণ করছে। টিকা নেয়ার পর সবাই সুস্থ আছেন বলে মন্তব্য করেন।
এইচকেআর