ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আজাব থেকে মুক্তির জন্য যা পড়বেন

    আজাব থেকে মুক্তির জন্য যা পড়বেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যারা ক্ষমা অর্জন করতে পারবে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি সহজ হবে। সুতরাং আল্লাহর রাগ ও আজাব থেকে নিজেদের মুক্ত করার পাশাপাশি বাবা-মার জন্য মাগফেরাত কামনাসহ বেশিকিছু দোয়া তুলে ধরা হলো-

    اَللَّهُمَّ حَبِّبْ اِلَيَّ فِىْهِ الْاِحْسَانَ وَ كَرِّهْ فِيْهِ الْفُسُوْقَ وَ الْعِصْيَانَ وَ حَرِّمْ عَلَىَّ فِيْهِ السَّخَطَ وَ النِّيْرَانَ بِعَوْنِكَ يَا غِيَاثَ الْمُسْتَغِيْثِيْنَ
    উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়্যা ফিহিল ইহসানা ওয়া কাররিহ ফিহিল ফুসুক্বা ওয়াল ইসইয়ানা ওয়া হাররিম আলাইয়্যা ফিহিস সাখাত্বা ওয়ান নিরানা বিআওনিকা ইয়া গিয়াছাল মুসতাগিছিন।’

    অর্থ : ‘হে আল্লাহ! আজকের দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও; আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় করে দাও এবং আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে প্রার্থনাকারীদের আবেদন শ্রবণকারী।’


    > বাবা-মাসহ আরও যেসব দোয়া পড়া হবে আজ-
    رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
    উচ্চারণ : 'রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা'
    অর্থ : 'হে আমার প্রভু! তাদের উভয়ের প্রতি রহম কর, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।' (সুরা বনি ইসরাঈল : আয়াত ২৪)

    > রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়ার দোয়া-
    رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا
    উচ্চারণ : 'রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিঝনি মুখরাঝা সিদকিও ওয়াঝআললি মিল্লাদুংকা সুলতানান নাসিরা।'
    অর্থ : 'হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।' (সুরা বনি ইসরাঈল : আয়াত ৮০)

    > অসহায় অবস্থায় আল্লাহর সাহায্য কামনা-
    رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
    উচ্চারণ : 'রাব্বানা আতিনা মিল্লাদুংকা রাহমাতাও ওয়া হাইয়িই লানা মিন আমরিনা রাশাদা'
    অর্থ : 'হে আমাদের পালনকর্তা! নিজের কাছ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।' (সুরা কাহফ : আয়াত ১০)

    > নিজের ভুলে ও গাফলতিতে সাহায্য কামনা-
    لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا
    উচ্চারণ : লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহাক্বনি মিন আমরি উসরা'
    অর্থ : 'আমাকে আমার ভুলের জন্যে অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না।' (সুরা কাহফ : আয়াত ৭৩)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ