ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • উন্নয়ন অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য : রাষ্ট্রপতি

     উন্নয়ন অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য : রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট জনদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

    সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন রাষ্ট্রপতি।

    তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেজন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে। 

    মতবিনিময়কালে রাষ্ট্রপতি যোগাযোগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়ন তুলে ধরেন। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে অতি মুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

    শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপরও জোর দেন রাষ্ট্রপতি।

    স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ