ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

    সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার, আর বাংলাদেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    রোববার (১৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিতব্য আইওআরএ বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি আসার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

     

    ড. মোমেন বলেন, সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চায় না। দু’দেশই সীমান্তে লিথ্যল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার না করতে সম্মত হয়েছে। তারপরও সীমান্ত হত্যা, আমাদের জন্য দুঃখের, আর ভারতের জন্য লজ্জার।

    সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশন-আইওআরএ নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১২টি দেশের মন্ত্রী ২৩ দেশের ডেলিগেটরা অংশগ্রহণে ভারত মহাসগরের সম্পদ সর্বোত্তম উপায়ে ব্যবহার নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

    এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ