ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দোকানপাট শপিং মল আজ থেকে খোলা

    দোকানপাট শপিং মল আজ থেকে খোলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে চলমান লকডাউনের মধ্যেই দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রবিবার থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার বিষয়ে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক আদেশ জারি করা হয়েছে। এর জন্য অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে। দোকানপাট ও শপিং মল খোলার সঙ্গে গণপরিবহন যুক্ত। তবে মন্ত্রিপরিষদের আদেশে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

    মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ব্যাপকসংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে দোকানপাট, শপিং মল বন্ধ রাখাসহ ১৩টি নির্দেশনা দেয় সরকার। ওই মেয়াদ শেষ হয় গত বুধবার। এরপর লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এর আগে থেকেই বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার দাবি জানানো হচ্ছিল। এ বিষয়ে তারা সরকারের উচ্চ পর্যায়ে তাদের দাবি তুলে ধরে। দোকানপাট ও শপিং মলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারের পক্ষ থেকে দোকান মালিক সমিতির নেতাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে গণপরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ