ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১০

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ এর নির্বাচনী প্রচারণার পিক-আপ ভ্যানে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন মৃধার কর্মী সমর্থকদের দিকে। হামলার ঘটনায় মামুন নামের একজনের মাথা ফাটাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া ভাংচুরে পিক-আপ ভ্যান ও ডিজিটাল সাউন্ড সিস্টেমের দুইটি বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের মানিককাঠী এলাকায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের এসআই সাঈদ।

অভিযোগ ও ভুুুক্তভোগী সূত্রে জানাযায়, নৌকা প্রতীকের সমর্থনে শতাধিক মোটরসাইকেল নিয়ে বহিরাগতরা শোডাউন দেয়। মোটর সাইকেল শোডাউন টি দ্বারিকা হয়ে রহমতপুরের দিকে আসার পথে মানিককাঠী এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ এর নির্বাচনী প্রচারের পিক-আপ ভ্যান সামনে পড়ে। এসময় নৌকার সমর্থকরা পিক-আপ ভ্যানের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ ঘটনায় প্রায় দশজন আহত হয়েছেন বলে দাবী করেছেন পিক-আপে থাকা কর্মীরা।
আহতরা হলেন রুমন, মামুন, হৃদয়, আরিফ, সাওন, জনি, ইমরান, মেহেদী, সাইফুল, সবুজ।
আহতরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আনারস প্রতীকের প্রার্থী চেয়ারম্যান সরোয়ার মাহমুদ।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন মৃধা বলেন, আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী মোটর সাইকেল শোভাযাত্রায় হামলা করে। এসময় আমার দুইটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন