ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরল সম্মান দিয়েছে ফ্রান্স

     প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরল সম্মান দিয়েছে ফ্রান্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে ঐতিহাসিক বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউরোপীয় দেশটি তার প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।

    পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এ সফরে শেখ হাসিনা যে সম্মান পেয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্র অথবা সরকারপ্রধান তা পাননি।

    ফ্রান্স সফরকালে শেখ হাসিনার সম্মানে আয়োজিত বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরে মোমেন বলেন, ফরাসি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রতিফলিত হয়েছে।

    তিনি বলেন, বিমানবন্দর ও এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কো সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

    সূত্র : বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ