ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত

     কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলার আসামি বাহারুল আলম সুমন কারাগার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটে বিএনপি নেতা বাহারুল কারগারে থেকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। বাহারুল ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

    বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী রাতে বেসরকারিভাবে বাহারুলকে চেয়ারম্যান ঘোষণা করেন।

    তিনি জানান, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাহারুল ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ