ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • ঘরে বউ রেখে স্কুল ছাত্রীকে ধর্ষণ

     ঘরে বউ রেখে স্কুল ছাত্রীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দায় ঘরে বউ রেখে এক স্কুল ছাত্রীকে প্রেমের ফেলে ডেকে নিয়ে আটকে রেখে ধর্ষণ মামলায় রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম বিবাহিত, তার ঘরে স্ত্রী আছে। সে তার শ্বশুরের দোকানে থেকে দোকান পরিচালনা করেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কসব ইউনিয়নের চকগৌরাঙ্গ ডাঙ্গা পাড়া গ্রামের এক স্কুল ছাত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন দেলুয়াবাড়ি গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে রবিউল ইসলাম। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।


    অভিযুক্ত রবিউল প্রেমের সম্পর্কের কারণে স্কুল ছাত্রীকে গত ২ নভেম্বর উপজেলার ফেরিঘাট এলাকায় দেখা করতে বলে। সে দেখা করতে এলে কৌশলে অভিযুক্ত তাকে একটি ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

    নির্যাতিতা ছাত্রীর পরিবার তাদের মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ার এক পর্যায়ে কৌশলে সে তার পরিবারকে জানায়। এরপর গত ৯ নভেম্বর তার পরিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

    এ ঘটনায় নির্যাতিতা স্কুল ছাত্রীর মা গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ ১ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    মান্দা থানার ওসি শাহিনুর রহমান শাহিন সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ ও ধর্ষণ মামলা রুজু হওয়ার পর ধর্ষককে গ্রেপ্তার পূর্বক শুক্রবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    নির্যাতিতা স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি'তে) পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ