ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে নিজ জেলায় রাষ্ট্রপতি

     বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে নিজ জেলায় রাষ্ট্রপতি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে গিয়েছেন।

    শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তার পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে রয়েছেন।


    প্রায় দুই বছর আগে মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটি তার নিজ শহরে প্রথম সফর।

    রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়।

    আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সঙ্গে হাওরগুলোর সংযোগ স্থাপনকারী ৩৬৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে।

    রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

    সূত্র: বাসস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ