ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • শেখ হাসিনার চলার পথে এখনো মাইন পুঁতে রাখা আছে : পরিকল্পনামন্ত্রী

    শেখ হাসিনার চলার পথে এখনো মাইন পুঁতে রাখা আছে : পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দুজন স্বৈরশাসক ও দুইজন সামরিক শাসক এবং তার সঙ্গী সাথীরা আমাদের জন্য প্রতি পদে পদে মাইন পুঁতে রেখে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথে এখনো মাইন পুঁতে রাখা আছে। সেই মাইনগুলো সচেতনভাবে দেখে দেখে তিনি এগিয়ে যাচ্ছেন। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনের মাধ্যমে পরিবর্তন করে বিচারের ব্যবস্থা করেছেন তিনি। এটা কিন্তু তার নির্বাহী আদেশে নয়।’

    আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ আয়োচনা সভার আয়োজন করে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ।
    পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ব্যক্তি হিসেবে। পরবর্তীতে সামরিক শাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে আমাদের স্বাধীনতার মূলভিত্তি অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিয়েছে, যা বর্তমানে আমাদের প্রতিটি চলার পথে বিভ্রান্ত করছে।’

    জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অনুষ্ঠানের আলোচক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ