ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • চাচাকে হারিয়ে ভাতিজার জয়

     চাচাকে হারিয়ে ভাতিজার জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন ভাতিজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গো-হারা (শোচনীয়) হেরেছেন চাচা। নির্বাচন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ভাতিজা মীর হোসেন মীরু পেয়েছেন ৬ হাজার ৮৩৮ ভোট।

    অপরদিকে মশাল প্রতীক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান পেয়েছেন ৮৪৬ ভোট।  
     
    যদিও চাচা সুরুজ্জামান নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুপুর ১২টার দিকে ভোট বর্জন করে নিয়েছিলেন। তিনি বলেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল করে মীর হোসেন মীরু ভোট কারচুপি করেছে। সন্ত্রাসী দিয়ে ভোট কারচুপি না করলে তিনিই বিপুল ভোটে জয় লাভ করতেন।  
    সুরুজ্জামান বলেন, মীরুর বাবা ছিলেন মুক্তিযুদ্ধকালীন শান্তি কমিটির সদস্য। মীরু সুকৌশলী আওয়ামী লীগে অনুপ্রবেশ করে। নির্বাচনে অনিয়ম-কারচুপি করে বর্তমান মহাজোট সরকারের ভাবমূর্তিকে ধ্বংস করছে।  

    এছাড়া এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নিজাম উদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট, মোটরসাইকেল প্রতীক নিয়ে কাজী মো. আলী পেয়েছেন ২৮৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে আবুল হাসেম পেয়েছেন ১ হাজার ১৫ ভোট।  

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারিভাবে মীর হোসেন মীরুকে নির্বাচিত করা হয়।

    জেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে নির্বিঘ্নে। ভোট দানে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। মাঠে তৎপর ছিল প্রশাসন ও নির্বাচন কমিশন।  

    এ উপজেলায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি ইউপিতে ভোটগ্রহণ হয়।  

    এর মধ্যে জি এম হাট ইউপি নির্বাচনে জাকির হোসেন রতন আওয়ামী লীগ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪৩৬৯ (নির্বাচিত), আ স ম শাহ আলম সতন্ত্র প্রার্থী প্রতীক আনারস ১৪১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবু তাহের মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯৮ ভোট।  

    দরবারপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার ৬২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী দুলাল বৈদ্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৫ ভোট।  

    অরপদিকে ফুলগাজী সদর, আনন্দপুর ও মুন্সীর হাটে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ