ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • অপহরণের ১০ দিন পর কিশোরীকে উদ্ধার করল র‍্যাব

    অপহরণের ১০ দিন পর কিশোরীকে উদ্ধার করল র‍্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নওগাঁ জেলার মান্দা থানার কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে অপহরণ করা হয় চকগৌরাঙ্গ এলাকার এক কিশোরীকে (১৫)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে দমৈনম কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।

    নিখোঁজের ১০ দিন পর র‍্যাব -৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে ওই কিশোরীকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

    প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ দিন আগে মান্দা থানার চকউলী চকগৌরাঙ্গ গ্রামের ওই কিশোরীকে কামারকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে অপহরণ করা হয়। পরে মান্দা থানায় ৬ নভেম্বর সাধারণ ডায়েরি করেন তার বাবা। 

    র‍্যাব জানায়, অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণ হওয়া কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকেই তাকে উদ্ধার করে র‍্যাব। উদ্ধারের পর তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ