ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • পাঁচ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল

    পাঁচ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় গত ৬ নভেম্বর অনুষ্ঠিত পাঁচটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    তবে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় গত ৬ নভেম্বর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এক হাজার ৫১১টি পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এক লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার পর পরই পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ