ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • অনলাইন শিক্ষায় যেতেই হবে : দীপু মনি

    অনলাইন শিক্ষায় যেতেই হবে : দীপু মনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে। কোভিড-১৯ আমাদের এ নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করেতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে।’

    বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনির সভাপতিত্বে ব্লেন্ডেড লার্নিংবিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
    শিক্ষামন্ত্রী বলেন,  ‘ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন ও অফলাইন অ্যাডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভর করে। এজন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি।’

    কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি অ্যাডুকেশন পলিসি প্রণয়নে গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ