ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • সাত কলেজের বিজ্ঞান-বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    সাত কলেজের বিজ্ঞান-বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান’ ইউনিট এবং ‘বাণিজ্য’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

    বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
    এ বছর ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৯৮৭ জন। এ হিসেবে পাসের হার ৫৭.৭০ শতাংশ।

    উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৫০০টি।  অন্যদিকে, ‘বাণিজ্য’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২হাজার ৬৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭১.৮৯ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ