ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • 'দ্রুত নির্ধারিত স্কুলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে'

    'দ্রুত নির্ধারিত স্কুলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী খুব দ্রুততম সময়ে আমরাই নির্ধারিত স্কুলগুলোতে গিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকা দেবো।

    'ঢাকার স্কুল শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্র স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থী টিকা নিতে পারছে না'- এমন প্রশ্নের জবাবে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা জানান।
    স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২১ কোটি ডোজ টিকা কেনা হয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি ডোজ হাতে এসে পৌঁছেছে। এ মাসেই আরও প্রায় চার কোটি ডোজ চলে আসবে। প্রায় আট কোটি ডোজ টিকা মানুষকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি মানুষ টিকা গ্রহণ করেছে। চার কোটি মানুষ ডাবল ডোজ টিকা গ্রহণ করেছেন। স্কুলের শিক্ষার্থীদেরও নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা ৭০ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখতে হয়। এজন্য সব স্কুলে ফাইজার টিকা রাখতে না পারায় কেন্দ্র সংখ্যা কম। সামনের মাসগুলোতে প্রতি মাসে তিন থেকে চার কোটি ডোজ টিকা মানুষকে দেওয়া হবে। এভাবে চললে আমরা দ্রুতই আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারবো।  

    স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে করোনা নিয়ন্ত্রণে আছে। আর এ কৃতিত্ব দেশের সব মানুষের। বিশ্বের অনেক দেশই এখনো করোনা নিয়ন্ত্রণে আনতে না পেরে হিমশিম খাচ্ছে। রাশিয়ায় দিনে হাজারো মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশ এখন অনেক নিরাপদ আছে। এর কারণ অনেক। হাসপাতালে সঠিকভাবে করোনার চিকিৎসা দেওয়া, সরকারের অতি দ্রুত টিকা ব্যবস্থা করা ও সেটি মানুষকে দেওয়া অন্যতম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ