ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • নিজস্ব অর্থায়নে ১ হাজার স্যালাইন দিলেন পংকজ নাথ 

    নিজস্ব অর্থায়নে ১ হাজার স্যালাইন দিলেন পংকজ নাথ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাপক হারে বেড়েই চলে কলেরা রোগীর সংখ্যা। রোগীদের ভীড়ে সকল সীট ভর্তি হয়ে মেঝে সহ তীল পরিমাণ জায়গা নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীদের উপচে পরা ভীড়ে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের। 

    আর এই কলেরা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে স্যালাইন সংকটের কারণে যখনি চিকিৎসা সেবা ব্যাহত হয় তখনই জনগনের পাশে এসে দাঁড়ালেন বরিশাল-৪ আসনের মানবিক নেতা সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ স্যালাইন সংকটের কারণে মেহেন্দিগঞ্জে কলেরা রোগীদের চিকিৎসা দিতে পারছেনা বলে বিষয়টি সংসদ সদস্য পংকজ নাথ-কে অবগত করলে সাংসদ পংকজ নাথ তাৎক্ষণিক তার নিজস্ব অর্থায়নে ১ হাজার স্যালাইন কলেরা রোগীদের ফ্রি চিকিৎসার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন। 

    আজ শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ নিকট সাংসদ পংকজ নাথ এর পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর করেন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, সোহেল পাটোয়ারী, আলমগীর হোসেন, অম্বিকাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ