ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় নানান আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মনপুরায় নানান আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, র‌্যালি ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা যুবলীগ।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয়।

    পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা আ’লীদের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ মনির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পড়ানো হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীরহাট মার্কাস জামে মসজিদের ইমাম মুফতী মাও. মোঃ ইউসুফ।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাবেক যুবলীগ সভাপতি মজনু ফরাজী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামলা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আবদুল মতিন মাতাব্বর, যুগ্ম সম্পাদক জাবেদ ফরাজী, মোঃ মতিন, মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মামুন সহ আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ