ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বরিশালের রোবট 'বঙ্গ' কথা বলে মানুষের মতো

    বরিশালের রোবট 'বঙ্গ' কথা বলে মানুষের মতো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা-ইংরেজি ও আঞ্চলিক ভাষাসহ বিভিন্ন দেশের ভাষায় কথা বলা রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী কলেজ ছাত্র সুজন পাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সময়ে তৈরি করায় রোবটটির নাম দেওয়া হয়েছে বঙ্গ। রোবট তৈরিকারক বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা

    গ্রামের বাসিন্দা সুজন পাল সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। তিনি জানান, বাড়ি ও অফিস-আদালত কিংবা যেকোনো প্রতিষ্ঠানে আগুন লাগলে মুহূর্তেই খবর পৌঁছে দেবে নিকটস্থ ফায়ার সার্ভিসকে। এছাড়া গ্যাস সিলিন্ডার লিকেজ হলে সঙ্গে সঙ্গে বিশেষ সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে ঘরে থাকা লোকজনকে। আবার প্রয়োজনে রোবটটি কাজ করবে প্রাথমিক শিক্ষক হিসেবে। প্রাথমিক চিকিৎসাও দিতে পারবে রোবটটি। সে সঙ্গে কৃষকের কৃষি কাজে, বিশেষ করে ফসলের রোগ-বালাই মোকাবিলায় পরামর্শ দেবে এ রোবট। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমি এ রোবটটিকে আরও আধুনিকভাবে তৈরি করে দেশের মানুষের সেবায় কাজে লাগানো সম্ভব বলে জানিয়েছেন সুজন পাল।
     
    খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল ইচ্ছাশক্তির কারণে দরিদ্রতাকে অনেকটাই জয় করে মেধা দিয়ে বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কথা বলা এ রোবট তৈরির পেছনে ছিল সুজনের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের একনিষ্ঠ উৎসাহ, মনোবল আর ভালোবাসা। আর এসব কিছুকেই অনুপ্রেরণার অংশ হিসেবে কাজে লাগিয়েছে সুজন।

    এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওইএনও) মো. আবুল হাশেম বলেন, 'সুজনের আবিষ্কৃত রোবটটিকে আরও আধুনিকভাবে তৈরি করার লক্ষ্যে সে যদি লিখিতভাবে অর্থনৈতিক সাহায্যের আবেদন করে তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পৃষ্ঠপোষকতা পেতে সুপারিশ করব।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ