ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    লালমোহনে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
    লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খরিপ-২/২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এদিন ৩৮৯০ জন কৃষকের হাতে রাসায়নিক সার ও বীজ তুলে দেয়া হয়। উপজেলার প্রায় ৫২০ হেক্টর জমিতে আবাদের লক্ষে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, মূগ, খেসারীর বীজ বিতরণ করা হয়। পরে ১০ জন কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন এমপি শাওন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল প্রমুখ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ