ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অতিরিক্ত ভাড়া আদায়রোধে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান

    অতিরিক্ত ভাড়া আদায়রোধে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়রোধে রাজধানী ঢাকায় যৌথ অভিযান শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে যৌথ অভিযান পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। বিআরটিএ সূত্রে এই তথ্য জানা গেছে।

    মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে এ বিষয়ে বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, আমরা ঢাকার বিভিন্ন স্থানে বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। এ কারণে আজ বিকেলে বিআরটিএ ভবনে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছি। এই বৈঠকে আমরা যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছি।

    বিআরটিএ সূত্রে জানা গেছে, অভিযানে ঢাকা মহানগরীতে ১১টি দল থাকবে। প্রতিটি দলে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এর মধ্যে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন, বাকি ২ জন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এছাড়া বাস ভাড়া কীভাবে নেওয়া হচ্ছে তা তদারকি করতে ঢাকা মহানগরীতে বিভিন্ন এলাকায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা রাস্তায় ও টার্মিনালে ভাড়া আদায়ের বিষয়টি তদারকি করবেন। পাশাপাশি কমিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানেও সহায়তা করবে বলে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ