ববিতে “উন্নত বাংলাদেশ গঠনে রসায়ন শিক্ষা ও গবেষণা” শীর্ষক সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “উন্নত বাংলাদেশ গঠনে রসায়ন শিক্ষা ও গবেষণা” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল বাঙালি জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। তাই পৃথিবীর বুকে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করার আহ্বান জানান।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেব যুক্ত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ সংযুক্ত ছিলেন। ভার্চুয়াল আলোচনা সভাটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক প্রিয়াংকা বনিক।
এমবি