ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • বর্ধিত ভাড়ার চার্ট আগামীকাল

    বর্ধিত ভাড়ার চার্ট আগামীকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাসহ সারাদেশের বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে। সারাদেশে বাসের বর্ধিত ভাড়ার  চার্ট নিয়ে দিনভর ভোগান্তির পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সোমবার এ তথ্য জানিয়েছে।

    ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ হিসেবে বিআরটিএ'র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বলেন, রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

    সোমবার বাস ভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন জানিয়ে তিনি বলেন, ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে, বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে।

    যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

    যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ'র চেয়ারম্যান বলেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ