ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন : পুলিশ কমিশনার

উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন : পুলিশ কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। আজ সোমবার (৮ নভেম্বর)এয়ারপোর্ট থানাধীন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এসময় স্থানীয় ভোটারদের সাথে আলোচনাকালে বিএমপি কমিশনার বলেন, আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ  আপনাদেরকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। নির্বাচনে বিশৃংখলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে কোন তথ্য জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন। আপনাদের কাছে সংশ্লিষ্ট বিট অফিসার সহ সকল ঊর্ধ্বতন অফিসারদের নম্বর এবং জরুরি সেবার ৯৯৯ রয়েছে। এর মাধ্যমে এসব তথ্য সহজেই পুলিশকে অবহিত করা সম্ভব।

এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার মােঃ রবিউল ইসলাম শামিম, সহকারী পুলিশ কমিশনার মােঃ ইব্রাহীম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ভোটার ও প্রার্থীগণ।
 
প্রসংগত, উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিএমপি কমিশনারের নেতৃত্বে প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ