ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দেশে একজন মানুষও না খেয়ে নেই : খাদ্যমন্ত্রী

    দেশে একজন মানুষও না খেয়ে নেই : খাদ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যেদিন একজন বাঙালিও না খেয়ে থাকবে না, দু’বেলা খেতে পারবে সেদিন বুঝব দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে এখন একজন মানুষও না খেয়ে থাকে না। কৃষিবান্ধব সরকারের কৌশল ও কৃষকের কঠোর পরিশ্রমের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

    আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদানকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে বাংলাদেশ আগামীতে বিশ্বের অন্যতম দেশের কাতারে গিয়ে দাঁড়াবে। তাই শেখ হাসিনার উক্তি 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ'। দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম পন্থা হচ্ছে কৃষি। এ জন্য কৃষকের উৎপাদিত পণ্যের নায্যমূল্য দিচ্ছে সরকার। সরকার সবসময় দেশের কৃষককে নিয়ে গর্ববোধ করে।

    উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা প্রদান সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

    অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার ৩ হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৩৬ হাজার ২৮০ কেজি বিভিন্ন রবি শস্যের বীজ ৪০ হাজার ৮০০ কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমওপি সার বিতরণ করেন।

    শেষে বিকেলে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের ডাকে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আয়োজিত এক বর্ধিত সভায় বক্তব্য প্রদান করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ