ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আবারো হেলেনার জামিন নাকচ

    আবারো হেলেনার জামিন নাকচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।
     
    সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।

    এর আগে হেলেনার বিরুদ্ধে পৃথক চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন পেয়েছেন তিনি। তবে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি।

    উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই রাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইলফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি ৪৫৬টি চিপস জব্দ করা হয়।

    ওই দিনই মধ্যরাতেই তার জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান চালানো হয়। পরে অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা এবং অবৈধ মালপত্র জব্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার করে পৃথক চারটি মামলা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ