ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • 'মেধাবী এবং যোগ্যরাই কনস্টেবলে নিয়োগ পেয়েছেন'

    'মেধাবী এবং যোগ্যরাই কনস্টেবলে নিয়োগ পেয়েছেন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। এ পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ।

    সোমবার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় এলাকায় নবনির্মিত পুলিশ শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    বেনজির আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন। এ জন্য পুলিশ নিয়োগে যুগোপযোগী একটি নিয়োগবিধি করা হয়েছে। যুগের চাহিদা পূরণ করার জন্য এই নিয়োগবিধি চালু হয়েছে।

    তিনি আরও বলেন, এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা বা শারীরিক সহনশীলতা যাচাই করার জন্য সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে। নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

    নতুন নিয়োগবিধির ফলে ভবিষ্যতে পুলিশের অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রেও মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই নিয়োগ পাবেন।

    নওগাঁর পুলিশ শপিং মল উদ্বোধন করে আইজিপি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, পুলিশ সদস্যদের কল্যাণে প্রধানমন্ত্রী পুলিশ কল্যাণ তহবিল গঠন করে দিয়েছেন। পুলিশ কল্যাণ তহবিল গঠনের ফলে পুলিশ সদস্যরা নানাভাবে উপকৃত হচ্ছেন। পুলিশ সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ নানা ধরণের বাণিজ্যিক উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে নওগাঁয় পুলিশ শপিংমল করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ আধুনিক ও ভালো পরিবেশে নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী কিনতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ