ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন ট্রাক মালিক-শ্রমিকরা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন ট্রাক মালিক-শ্রমিকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘট শেষ হয়েছে।  কিন্তু দাবি পূরণ না হওয়ায় ট্রাক ছাড়ছেন না মালিকরা।  ধর্মঘট পালন করা ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক-শ্রমিকরা আজ সোমবার রাত ৮টায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বসছেন।

    সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

    তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক হবে।

    গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়। বাড়তি দামের কারণে ৪ নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দেন মালিকরা। ৪ নভেম্বর থেকে যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

    রোববার ভাড়া সমন্বয় করা হলে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।  কিন্তু ধর্মঘট অব্যাহত রেখেছেন পণ্যবাহী যানবাহন মালিকরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ