বরিশাল নাগরিক সংসদের সহ-সভাপতি নির্বাচিত

বরিশাল নাগরিক সংসদের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনজন বিশিষ্ট নাগরিক। সংগঠনের এক, দুই এবং তিন নম্বর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কুয়েত প্রবাসী মো. আলমগীর, কুয়েত প্রবাসী শাহাজুল হক মল্লিক এবং চট্টগ্রামের ব্যবসায়ী রাজিব উদ্দিন হাসান। বরিশাল নাগরিক সংসদের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সোমবার সহ-সভাপতির তিনটি শুণ্যপদে বিপরীত কোনো প্রতিযোগী প্রার্থী না থাকায় বরিশাল নাগরিক সংসদের প্রধান নির্বাচন কমিশনার মুহাঃ জামাল উদ্দিন খান তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম হাওলাদার এবং সহকারী নির্বাচন কমিশনার আবু তাহের।
এদিকে কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তিনজন বিশিষ্ট নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মেজর(অব.) রিয়াজ খান, কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ৩ নং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১নং সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের, ২নং সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক এম. স্বজল মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ কে এম ইউনুছ আলী, নাগরিক অধিকার সম্পাদক কামরুল হাসান, নগর পরিকল্পনা বিষয়ক সম্পাদক এম এ সালাম প্রমুখ।
সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কুয়েত প্রবাসী মো. আলমগীর এক বিবৃতিতে বলেন, বরিশাল নাগরিক সংসদকে একটি আন্তজার্তিক মানের নাগরিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক অধিকার, নাগরিকদের সাংবিধানিক অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বরিশাল নাগরিক সংসদ সক্রিয় ভূমিকা পালন করবে। মহান মানবতার সেবায় আমরা এই সংগঠনকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল নির্বাচন কমিশনার এবং সাধারণ সদস্য ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সহ-সভাপতি কুয়েত প্রবাসী শাহাজুল হক মল্লিক বলেন, বরিশাল নাগরিক সংসদ হবে অসহায় সাধারণ মানুষের আশ্রয়স্থল। বঞ্চিত নিপীড়িত মানুষকে আমরা বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করব। সমাজের কল্যাণে ও মানবসেবায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান বলেন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। সুবিধা বঞ্চিত শিশুদের লেখা পড়া নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বরিশাল মহানগরীতে বরিশাল নাগরিক সংসদের স্থায়ী কার্যালয় নির্মাণের কাজ চলমান রয়েছে। দেশ বিদেশে অবস্থানরত সকল সদস্যদের সহযোগিতায় শীঘ্রই স্থায়ী কার্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারব বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে সংগঠনটি। ৭ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেন কুয়েত প্রবাসী মো. আলমগীর, কুয়েত প্রবাসী শাহাজুল হক মল্লিক এবং চট্টগ্রামের ব্যবসায়ী রাজিব উদ্দিন হাসান।
এইচকেআর