ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লঞ্চভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি

    লঞ্চভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজেলের দাম বাড়ানোর কারণে ধর্মঘটের পরিপ্রেক্ষিতে লঞ্চভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার এ প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

    উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ'র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিম্নরূপভাবে যাত্রীভাড়া পুনর্নিনির্ধারণ করলো-
    ১. প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ।

    ২. প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ০.৬০/-টাকা বৃদ্ধি করে ২.০০/ টাকা নির্ধারণ।

    ৩. জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ।

    পুনর্নির্ধারিত এ ভাড়া আজ সোমবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

    গত রাতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে কিলোমিটার প্রতি লঞ্চভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

    আগে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৭০ পয়সা ছিল। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৪০ পয়সা। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ছিল ১৮ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ