ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

    মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে বাধা দিয়েছে পুলিশ।

    সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

    এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাদা দেয় পুলিশ।

    পরে নেতৃরা সেখানে সমাবেশ করে। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেত্রী মোশরেফা মিশু, মোজাফফর আহমদসহ অনেকেই বক্তব্য রাখেন।  

    জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

    এদিকে এই কর্মসূচি চলাকালে পল্টন, জিরোপয়েন্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ