ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • পূজামণ্ডপ ভাঙচুর: কুমিল্লার মেয়রের পিএস গ্রেফতার

    পূজামণ্ডপ ভাঙচুর: কুমিল্লার মেয়রের পিএস গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় পূজামণ্ডপে ভাঙচুরের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মো. মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটির পর্যটন এলাকার সাজেক রিসোর্ট থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

    পরে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার (৭ নভেম্বর) বিকালে পুলিশ তাকে আদালতে তোলা হয়। বাবু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদের ছেলে ও নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, ঘটনার পর থেকে মঈনুদ্দীন আহমেদ বাবু পরিবারসহ পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দল সাজেকের একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে। তাকে নানুয়া দীঘির পাড়ের সেই পূজামণ্ডপ ও ঠাকুরপাড়ার একটি পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ