ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

    দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে: পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমরা অসাম্প্রদায়িক, আধুনিক ও সুন্দর সমাজ গঠনের জন্য কাজ করছি। আশার কথা হচ্ছে, কোভিড পরিবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে, আমরা যা প্রত্যাশা করি তার চেয়েও বেশি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরলেই গণমাধ্যমসহ দেশের মানুষকে এই আশার খবর জানানো হবে। রবিবার (৭ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

    পরিকল্পনামন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতায় উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। তিনি জানান, সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে জামালগঞ্জ-ধর্মপাশায় উড়াল সড়কের অফিসিয়েল কাজ শেষের পথে। এটি এই সময়কালে হাওরাঞ্চলের সবচেয়ে বড় প্রকল্প।

    মন্ত্রী বলেন, গ্রাম শহরের বিভাজন দূর করতে হবে। ওজপাড়াগাঁয়ে শব্দ একেবারেই ব্যবহার করা যাবে না। এমন শ্রুতিকটু শব্দ থাকবে না। আমরা থাকতে দেব না। তিনি সুনামগঞ্জের ডাবর-ইনাতগঞ্জ সড়ক প্রশস্তকরণ, আগামী স্বাধীনতা দিবসে সিলেট বিভাগের সবচেয়ে বড় রানীগঞ্জ সেতু উদ্বোধন করা হবে বলে জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ