ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • করোনায় একদিনে চারজনের মৃত্যু

    করোনায় একদিনে চারজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। মৃত চারজনের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯৫ জনে।

    একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন রোগী। এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।

    রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯০৬টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা শনাক্তে এক কোটি চার লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়।

    নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ শতাংশ।

    এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।

    বয়সভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন, ষাটোর্ধ্ব দুজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়।

    বিভাগওয়ারি হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রাম একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়।

    দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ