ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • মদে আসক্ত ছিলেন কপিল, ছাড়িয়েছিলেন শাহরুখ

    মদে আসক্ত ছিলেন কপিল, ছাড়িয়েছিলেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক সময় হতাশায় ডুবে মদে আসক্ত হয়ে পড়েছিলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান।

    কপিল নিজেই এই বিষয়টি জানিয়েছেন।

    ক্যারিয়ারের শুরুর দিকে কপিলকে নিয়ে বেশ নেগেটিভ পাবলিসিটি হতো। বিভিন্ন সংবাদমাধ্যম নাকি তার বিষয়ে নেতিবাচক কথা প্রচার করত, যে কারণে তিনি বিষাদে চলে গিয়েছিলেন। এতে করে তার পথচলা সাময়িক গতিরুদ্ধ হয়, হতাশা তাকে গ্রাস করে। মদ পান শুরু করেন দেন এই তারকা।  

    কপিল শর্মা জানান, তখন তিনি মঞ্চে ঢুকতে ভয় পেতেন। নিজের প্রিয় পোষা কুকুরের সঙ্গে অফিসে তালাবন্দি হয়ে থাকতেন। দর্শকেরা তার শো’তে আসা বন্ধ করে দিয়েছিলেন।  

    ‘ফিরঙ্গি’ সিনেমার সময় কপিল শর্মা বলেছিলেন, সেই পরিস্থিতিতে শাহরুখ খান তাকে মানসিকভাবে সাহায্য করেছেন।

    তবে এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন কপিল শর্মা। এসব বিষয় একেবারে পাত্তা দেন না তিনি। কাজ করেই চলেছেন। মদের আসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনেই রয়েছেন এই কমেডিয়ান।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ