ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ডিজেলের দাম বাড়ার ব্যথা কমানোর চেষ্টা করব : পরিকল্পনামন্ত্রী

    ডিজেলের দাম বাড়ার ব্যথা কমানোর চেষ্টা করব : পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও সব খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করব, যাতে এর (ডিজেলের দাম বাড়ার) ব্যথাটা কমে। তবে ধর্মঘট করে, হরতাল করে, বেশি একটা উপকার হবে না। সবার মত প্রকাশ করার অধিকার আছে। ধর্মঘট এর সমাধান নয়। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।’

    আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ, ডিজেল কিংবা পেট্রল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। সেই দাম কাউকে না কাউকে বহন করতে হবে।’

    তিনি বলেন, ‘বাংলাদেশের নিম্নআয়ের মানুষকে শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সবসময় চিন্তা করেন, কী করে তাদের জীবনে উন্নীতি করা যায়, সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ