ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন পাঁচ ভেষজ খাবারে

    শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন পাঁচ ভেষজ খাবারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শীত এলেই ছোট থেকে বড় সবাই নানা রকম রোগে আক্রান্ত হয়ে থাকেন। এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ সমস্যা হয়। এই সময় নানা রোগ ও শারীরিক সমস্যা দেখা দেয়। তাইতো শীতে রোগমুক্ত থাকতে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হওয়া জরুরি।

    শীতে সুস্থ থাকতে কার্যকরী পাঁচটি ভেষজ খাবার খান। এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হলুদ, ধনেপাতা, আদা থেকে শুরু করে একাধিক ভেষজ উদ্ভিদ। চলুন জেনে নেয়া যাক এই উপকারী ভেষজ খাবারগুলো সম্পর্কে-

     
    আদা

    স্যুপ, তরকারি, চা থেকে শুরু করে নানা ধরনের খাবার ও জুসে আদা দিয়ে খাওয়া যেতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় ঠাণ্ডা লাগা, নানা ধরনের ভাইরাল জ্বর, পেশিতে ব্যথাসহ নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীর সতেজ রাখে।

    মেথি

    প্রাচীনকাল থেকে মেথির ব্যবহার রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও মেথির উল্লেখ রয়েছে। অনেকেই মেথি ভেজানো পানি পান করেন। তবে মেথির পানি ছাড়া অঙ্কুরিত মেথি খাওয়া যেতে পারে। কোনো তরকারি বা কারিতেও মেথি দিয়ে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে ডায়াবেটিস, কোলেস্টেরল, ওজন নিয়ন্ত্রণ করতে পারে মেথি। শরীরে টেস্টোস্টেরনের মাত্রাও ঠিক রাখে।

    পুদিনা

    একাধিক উপকারিতা রয়েছে এই ভেষজ উদ্ভিদের। শরীর ভালো রাখতে নির্দিষ্ট নিয়ম মেনে মিন্ট বা পুদিনার রস খাওয়া যেতে পারে। পুদিনার পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের সালাদ, জুস বা চাটনিতে ব্যবহার করা যেতে পারে পুদিনা। কোষ্ঠকাঠিন্য, বদহজম, মুখের দুর্গন্ধ, ঠাণ্ডা লাগা, অবসাদসহ একাধিক সমস্যায় কাজে দেয় পুদিনা।

    ধনেপাতা

    রান্নাঘরের অত্যন্ত উল্লেখযোগ্য উপাদান এই ভেষজ উদ্ভিদ। ধনেপাতার মধ্যে ভিটামিন এ, কে, সি ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও একাধিক খনিজ লবণ থাকে। তাই পার্সলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করার পাশাপাশি একাধিক ক্রনিক ডিজিজ দূর করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও মোক্ষম দাওয়াই এটি।

    হলুদ

    প্রাচীনকাল থেকে এমনকি আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রেও হলুদের উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের একাধিক সমস্যা দূর করতে পারে। মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি হজম, কার্ডিওভাসকুলার ডিজিজ, রক্ত পরিস্রুতকরণসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হলুদ। হলুদে উপস্থিত কারকিউমিন পেশি ও জয়েন্টের ব্যথা দূর করতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ হওয়ায় মানসিক অবসাদও দূর করতে পারে হলুদ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ