ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে।

    যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শুক্রবার (৫ নভেম্বর) তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।

    ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। তবে আমরা নীতিগতভাবে সম্মত যে, পাঁচটি জাহাজ নেব। এগুলোর মধ্যে তিনটি যুক্তরাজ্যে তৈরি হবে আর বাকি দুটি বাংলাদেশে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল অপরাধী ও খুনিকে ফেরত দিতে হবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ