ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

    করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আজও (৫ নভেম্বর) তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৯০ জন। আর একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে।

    এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন সাতজন ও শনাক্ত হয়েছিলেন ২৪৭ জন।

    শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৯৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয় ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি। এতে শনাক্ত হন ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪ শতাংশ।

    এতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

    উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ